ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১২ মার্চ, ২০২৬,  10:55 PM

news image

ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার  সকাল ১০:০০ টায় ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি মহোদয় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাগত শৃঙ্খলা ও জনসেবায় মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। 

সভার শুরুতেই সদ্য প্রয়াত এএসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম, (বিপি-৭৫৯৪০৯৩৮৫৫), এর স্মরণে উপস্থিত সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। সভায় পুলিশ সুপার  উপস্থিত সকল অফিসার ও ফোর্সের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং অসুবিধার কথা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন।

তিনি তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। যে সকল বিষয়গুলো তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়নি, সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে সমাধানের আশ্বাস প্রদান করেন।

আয়োজিত কল্যান সভায় পুলিশ সুপার মহোদয় ফেব্রুয়ারি মাসে দাপ্তরিক বিভিন্ন ক্ষেত্রে কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিশেষ পুরস্কার প্রদান করা করেন।

এছাড়া মাঠ পর্যায়ে পুলিশের কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও অফিসের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জামাদী বিতরণ করা হয়। 

সভায় পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য মৃত এএসআই (নিঃ) মুহাম্মদ ইব্রাহিমের পরিবার বর্গের নিকট সম্মাননাপত্র, স্বীকৃতি স্মারক ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।

এ সময় জনাব মোঃ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), জনাব অরিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(তজুমদ্দিন সার্কেল), জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল)।

ভোলা জেলার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডি আই ও-১, তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণসহ ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন