ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলার বোরহানউদ্দিনে চোরাই মালামালসহ আটক ২

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০৮ মার্চ, ২০২৬,  8:32 PM

news image

ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চোর চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বোরহানউদ্দিন থানার উত্তর দালালপুর গ্রামের বাসিন্দা মোঃ নাছির আহম্মেদ (৬০)-এর বসত ঘরে চুরির ঘটনায় মামলা রুজু হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের সহায়তায় দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- ১. মোঃ ইয়ামিন (১৮), ২. মোঃ সাকিব (১৮) (উভয়  থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি মুদ্রা (কুয়েতি দিনার), ব্র্যান্ডের হাত ঘড়ি, বিভিন্ন স্বর্ণালঙ্কার (গোল্ড প্লেট ও ইমিটেশন) এবং চুরির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মালামালগুলো বাদী শনাক্ত করেছেন এবং আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন