ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ভোলার দৌলতখানে মেয়েকে ধর্ষণের অভিযোগে আটক পিতা

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০৭ এপ্রিল, ২০২৬,  4:57 PM

news image

ভোলার দৌলতখানে নিজ কন্যাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর মতো এক ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ (৫০)-কে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশ।

গত ০২/০৯/২০২৫ তারিখ থেকে ১৯/০১/২০২৬ তারিখ পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ তার কিশোরী কন্যাকে ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করেন।

এই পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটি ০৭ (সাত) মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে এবং অপরাধ গোপন করার উদ্দেশ্যে, অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ (৫০) ভিকটিমকে জোরপূর্বক গর্ভপাত নিরোধক ঔষধ খাইয়ে গর্ভপাত ঘটান।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত এজাহার দায়ের করলে দৌলতখান থানার মামলা নং-০৪, তারিখ-০৪/০৪/২০২৬ খ্রিঃ, জিআর-৫৪/২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) তৎসহ ৩১৫ পেনাল কোড রুজু হয়।

এই ন্যক্কারজনক ঘটনার সংবাদ প্রাপ্তির পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)  সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা নেতৃত্বে দৌলতখান ও দুলারহাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত পিতা মোঃ ইউসুফ (৫০) কে দ্রুত সময়ের মধ্যে দুলারহাট থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া গর্ভপাতের ফলে মৃত শিশুটি দৌলতখান থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং ধর্ষণ সংক্রান্তে আলামতসমূহ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মামলার ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামি মোঃ ইউসুফকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলাটি পুলিশ সুপার, ভোলা নিবিড়ভাবে তদারকি করছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য একাধিক টিম গঠন করেন।

ভোলা জেলা পুলিশ নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সংবেদনশীল। এই জঘন্য অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা পুলিশ সার্বক্ষণিক পাশে রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন