ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ আটক ১

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৩ মে, ২০২৬,  3:21 AM

news image

ভোলার দৌলতখানে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।।

ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নির্দেশে দৌলতখান থানা পুলিশের একটি চৌকস টিম এই মাদকদ্রব্য উদ্ধার করে। 

মঙ্গলবার (১২মে) ভোর ৪ টার দিকে এসআই তজীব ইসলামের নেতৃত্বে একটি দল দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ০৩নং ওয়ার্ডস্থ ভোলা-চরফ্যাশন মহাসড়ক সংলগ্ন সোহাগ ব্যাটারী হাউজের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মারুফ আলম (২৪) কে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।

এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি REALME অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ১। মোঃ মারুফ আলম (২৪), পিতা- মোঃ বজলুর রহমান, মাতা- বিবি রহিমা, সাং- উত্তর জয়নগর ০৩নং ওয়ার্ড (বজলুর রহমান মাস্টার বাড়ী), থানা- দৌলতখান, জেলা- ভোলা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন