ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিস মাদক ট্যাবলেটসহ আটক ১

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

২৭ এপ্রিল, ২০২৬,  11:04 PM

news image

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ভোলা-এর নেতৃত্বে জেলাব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ ও তাঁর সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতখান থানাধীন উত্তর জয়নগর ৪নং ওয়ার্ডস্থ বাংলাবাজার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ রিপন (২৬) কে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী:

১। মোঃ রিপন (২৬), পিতা- বশির সিকদার, মাতা- পানু বেগম, সাং- দক্ষিণ দিঘলদী ১নং ওয়ার্ড, থানা ও জেলা- ভোলা।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন