ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড ও বোটসহ আটক ৮

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  4:15 AM

news image

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটসহ ৮ জন বালু উত্তোলনকারী আটক। শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার সদর থানাধীন ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে ৫ সেপ্টেম্বর ২০২৬ মধ্যরাত ১ টার সময়,  কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার, ১ টি বাল্কহেড ও ১ টি কাঠের বোটসহ ৮ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্টেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনকারীদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়। এবং ১৫ কার্যদিবসের মধ্যে ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়।

আটককৃত ব্যাক্তি হলেন- মো: আবুল বাসার(৩৯)পিতাঃ মো: আলাউদ্দিন। ঠিকানাঃ পশ্চিম জিরাইল, পোস্ট: জিরাইল হাট, থানাঃ বাকেরগঞ্জ জেলাঃ বরিশাল মো: ইসমাইল (৩১)পিতাঃ শাহাজল কাজী। ঠিকানাঃ চর গাজী ০৬ নং ওয়ার্ড, ভেলুমিয়া ইউনিয়ন, ভোলা সদর, ভোলা মোঃ সিদ্দিক হাওলাদার (৩০)পিতাঃ  মো: মোজাম্মেল হাওলাদার। ঠিকানাঃ কুঞ্জপট্টি ০২ নং ওয়ার্ড, ভেলুমিয়া ইউনিয়ন, ভোলা সদর, ভোলা।

মোঃ তারেক রহমান (২২) পিতাঃ মো: হাসান হাওলাদার ঠিকানাঃ চন্দ্রপ্রসাদ ০৪ নং ওয়ার্ড, ভেলুমিয়া ইউনিয়ন, ভোলা সদর, ভোলা মো: আরিফ হাওলাদার (৩০)পিতাঃ মো: আজাহার হাওলাদার ঠিকানাঃ কুঞ্জপট্টি ০২ নং ওয়ার্ড, ভেলুমিয়া ইউনিয়ন ,ভোলা সদর, ভোলা। আলমগীর (৫৮) পিতাঃ মো: আলী মিয়া ঠিকানাঃ গ্রামঃ আহমেদপুর, ইউনিয়নঃ আহমেদপুর, থানাঃ দুলারহাট, জেলাঃ ভোলা

আটককৃতদের মধ্যে আরো আছেন মো: হাসান হাওলাদার (২৫) পিতাঃ মো: চান মিয়া হাওলাদার ঠিকানাঃ পাঙ্গাসিয়া বাগারহাট, ০৩ নং ওয়ার্ড পশ্চিম ইলিশা,ভোলা সদর ভোলা মো: রাজিব হাওলাদার (১৯) পিতাঃ মো: ইলিয়াস হাওলাদার ঠিকানাঃ গ্রামঃ নতুন বাজার, ইউনিয়নঃ চর মানিকা,থানা: দক্ষিণ আইচা, জেলাঃ ভোলা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন