ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় শিক্ষকের পিটুনিতে শিক্ষার্থী হাসপাতালে

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১১ জুন, ২০২৬,  1:06 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় স্কুলে উপস্থিত হতে না পারায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারাত্মকভাবে বেত্রাঘাত করে আহত করেছেন এক সহকারি শিক্ষক। গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার কুমারশাইল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে। এব্যাপারে আহত শিক্ষার্থীর বাবা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।  অভিযোক্ত সহকারী শিক্ষক আব্দুস সালামকে স্কুলে না যেতে মৌলিক নির্দেশনা দিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। 

লিখিত অভিযোগে আহত শিক্ষার্থী তামিম হোসেনের বাবা নুর উদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টির কারণে ৮ জুন সোমবার তার ছেলে স্কুলে যেতে পারেনি।

পরদিন মঙ্গলবার স্কুলে গেলে সহকারি শিক্ষক আব্দুস সালাম আগের দিন স্কুলে না যাওয়ায় বেধড়ক বেত্রাঘাত করেন। শিক্ষকের শারীরিক নির্যাতনে তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে যাওয়ার পর ছেলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখে হতভম্ব হয়ে ওঠেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিকেলেই তিনি ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আহত শিক্ষার্থী তামিম হোসেনের বাবা নুর উদ্দিন জানান, সহকারি শিক্ষক আব্দুস সালামের নির্যাতনে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে এখনও হাসপতালে চিকিৎসাধীন। একজন শিক্ষক এভাবে ছাত্রদের অমানবিকভাবে নির্যাতন করতে পারেন তা অবিশ্বাস্য।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব জানান, ভুক্তভোগি শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।অভিযোক্ত শিক্ষক আব্দুস সালামকে  কর্মস্হলে না যেতে মৌলিক ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন