ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বড়লেখায় ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ ও সনদ বিতরণ

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১২ জুন, ২০২৬,  12:03 AM

news image

মৌলভীবাজারের বড়লেখায় কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাঁস-মুরগি পালন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বড়লেখা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ‘স্বপ্নসারথী’ কিশোরী দলের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন বড়লেখা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ প্রশিক্ষক মো. এমরান আহমেদ, হাঁস-মুরগি পালন, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের কাঁঠালতলী অফিসের অফিসার অল্লিকা দাশ। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রুয়েল কামাল, কমিউনিটি অর্গানাইজার শামীমা আক্তারসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, কিশোরীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা সম্ভব। এতে বাল্যবিবাহ, শিক্ষাঝরে পড়া এবং সামাজিক কুসংস্কার মোকাবিলায় তারা আরও সক্ষম হবে।প্রশিক্ষণ শেষে অর্ধশত প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন