ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

৩১ মে, ২০২৬,  10:48 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ ভাগ উত্তর  ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার  (৩১মে) সন্ধ্যায় দক্ষিণ ভাগ উওর  ইউনিয়ন পরিষদ  মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি হাজী লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী এমাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক আব্দুল মুহাইমিন, দক্ষিনভাগ উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলিম উদ্দিন, যুব বিভাগ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক  জুবায়ের আহমদ শিমুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা দক্ষিন শাখার সাধারন সম্পাদক আনিকুর রহমান চৌধুরী রাহি, দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের সভাপতি সাব্বির আহমদ। 

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল আহাদ রুহুল, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি জাবের আহমদ বাদশা, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হামিদ, ২নং ওয়ার্ড সভাপতি ছানোয়ার আহমদসহ ইউনিয়ন জামায়াত-শিবিরের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও সংগঠনের সুধী শুভাকাঙ্ক্ষীরা অনেকেই বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আগামী আসন্ন উপজেলা নির্বাচনে দলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে এখন থেকেই কাজ করার আহবান জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন