রুয়েল কামাল (বড়লেখা)
০৮ মার্চ, ২০২৬, 4:07 PM
বড়লেখায় চিকিৎসক বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে উপজেলা কর্মকর্তার অশোভন আচরণ এবং একজন জনপ্রিয় গরীবের চিকিৎসকের আকস্মিক বদলিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্বাস্থ্য বিভাগ।
একদিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গণ-অভিযোগ দিয়েছেন কর্মচারীরা, অন্যদিকে চিকিৎসক মোঃ নজরুল ইসলাম এর বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার ইউনিয়নের সচেতন মহল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা সিমা সিদ্দিকার কার্যালয় ঘেরাও এর ঘোষণা দেন। ৭
মার্চ দুপুরে সুজানগর ইউনিয়ন স্বাস্হ্য পরিবার কল্যান কেন্দ্রের সম্মুখে এ ইউনিয়ন বাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার বিরুদ্ধে হয়রানি সেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার এবং বিভাগ-বিরোধী মন্তব্যের অভিযোগ এনে মৌলভীবাজার জেলা উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তার অধিনস্ত উপজেলার সকল মাঠকর্মচারী গত বছরের ২০ নভেম্বর আবেদন করেন।
একটি আই.ইউ.ডি (IUD) ক্যাম্প আয়োজনের ক্ষেত্রে মাঠকর্মীদের মতামত না নিয়ে তারিখ নির্ধারণ করা হয়। ক্যাম্পে আশানুরূপ ক্লায়েন্ট না হওয়ার অজুহাতে সকল এফপিআই (FPI) ও এফডব্লিউএ (FWA)-দের ঢালাওভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
লিখিত অভিযোগে কর্মচারীরা উল্লেখ করেন, সীমা সিদ্দিকা যোগদানের পর থেকেই কর্মচারীদের "বেয়াদব" বলা এবং সরকারি স্থায়ী পদ্ধতিকে "অমানবিক" বলে মন্তব্য করার মতো ধৃষ্টতা দেখিয়েছেন। এমনকি নিজেকে বিসিএস ক্যাডার দাবি করে তিনি ব্যক্তিগত প্রভাব খাটানোর হুমকি প্রদান করেন, যা বিভাগে কর্মস্থবিরতা সৃষ্টি করেছে।
বড়লেখা সুজানগর ইউনিয়নে কর্মরত ডা. মোঃ নজরুল ইসলামের আকস্মিক বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে সুজানগর ইউনিয়ন জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. নজরুল ইসলাম এলাকার সাধারণ মানুষের চিকিৎসায় অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তার বদলি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে। অবিলম্বে এই "জনস্বার্থ বিরোধী" বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান ইউনিয়নবাসী।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বি এন পির সহসভাপতি হাজী তাজ উদ্দিন শেখ,বাবুল আহমদ,সমাজ সেবক তাজেল আহমদ ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক নাদের আহমদ, সমাজ সেবক সেলিম আহমদ, নজরুল ইসলাম, সমাজকর্মী ফয়জুন বেগমসহ অনেকে বক্তব্য রাখেন।