ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

বৈধ ব্যবসা করছি তবুও মাদক ব্যবসায়ীর অপবাদ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০২ অক্টোবর, ২০২৫,  1:30 PM

news image

নাটোরের দয়ারামপুর ইউনিয়নের ওহাব আলী ফকির নিজেকে একজন বৈধ ব্যবসায়ী, কৃষক ও বাউল শিল্পী দাবি করে বলেন, “প্রকাশ্যে দোকানদারি করছি, বৈধভাবে জীবিকা নির্বাহ করছি—তারপরও আমাকে বারবার মাদক ব্যবসায়ী বলে হয়রানি করা হচ্ছে।”

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা যুবদল ও কৃষক দলের সক্রিয় সদস্য ওহাব ফকির এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, “গত ১৫ বছর ধরে মিথ্যা মামলা, হামলা আর হয়রানির শিকার হচ্ছি। কোনো প্রমাণ ছাড়াই বাড়িতে হানা দেওয়া হয়।”

তিনি আরও জানান, “এক মামলায় এক আসামি আমার নাম বলেছে—এই অভিযোগে আমাকে বনপাড়া বাইপাস থেকে তুলে নেওয়া হয় এবং পরে ৫০০ গ্রাম গাঁজা দিয়ে চালান দেওয়া হয়। পরে জানতে পারি, আমাকে ফাঁসাতে ২০ হাজার টাকার লেনদেন হয়েছে।”

ওহাব ফকির বলেন, “আমি চাই সত্যিকার তদন্ত হোক এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার হোক।”

তার এই ভিডিও বার্তাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার পক্ষে মন্তব্য করেছেন। তারা জানান, ওহাব ফকির একজন সৎ ব্যবসায়ী ও জনপ্রিয় বাউল শিল্পী। তার বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।