ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

বেলকুচির দেলুয়াকান্দিতে মিজান হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

#

অন্তর হোসাইন (বেলকুচি)

১২ অক্টোবর, ২০২৫,  8:35 PM

news image

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে ম্যাসলাইট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মেধাবী তরুণ আবু হুরাইরা (মিজান) হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।

রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় দেলুয়াকান্দি গ্রামবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি দেলুয়াকান্দি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় শত শত নারী-পুরুষ “খুনিদের ফাঁসি চাই”, “হত্যাকারীদের গ্রেফতার করো” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।

গ্রামবাসীদের মিছিলে উপস্থিত ছিলেন- আব্দুল সালাম মন্ডল, ফজল সরকার, মাসুদ রানা, আবুল বাশার, আলতাফ হোসেন, আলমগীর, হাফিজুর, শহিদুল মির, জাকারিয়া, সাহের আহমেদ রাব্বি, খোরশেদ, রেজাউল, মোঃ নাবী শেখ, মোছাঃ রেবেকা সুলতানা প্রমুখ ।

পরবর্তীতে গ্রামবাসীর একটি প্রতিনিধি দল বেলকুচি থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নিকট পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন। এতে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু হুরাইরা (মিজান) (২২) মৃত আমজাদ শেখের পুত্র। তিনি ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দেলুয়াকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা ও একজন মেধাবী ছাত্র ছিলেন।

ঘটনাটি ঘটে গত ৮ অক্টোবর (বুধবার) বাদ মাগরিবের সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান ও তার বন্ধু মাসুদ দোকানের সামনে অবস্থানকালে পাশ্ববর্তী উত্তর চন্দনগাতি গ্রামের সাব্বির ও নাহিদ নামের দুই যুবকের কাছে ম্যাসলাইট (লাইটার) চায়। তারা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে সাব্বির হাতুড়ি দিয়ে মিজানের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় নাহিদ হোসেন মাসুদকেও মারধর করে আহত করেন।

গুরুতর আহত অবস্থায় মিজানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, মিজান দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, যার কারণে প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

গ্রামবাসী জানায়, আমাদের গ্রামের এই মেধাবী ছেলেটি মাদকবিরোধী আন্দোলনে ছিল। তাই সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানাই।

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন