ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেনাপোল স্থলবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের "অগ্নি নির্বাপন" মহড়া অনুষ্ঠিত

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

০৯ নভেম্বর, ২০২৫,  9:31 PM

news image

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেনাপোল এর সহায়তায় অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৯ নভেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দরের ১নং শেড  এর সামনে "অগ্নিনির্বাপন মহড়ার" উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দর এর পরিচালক শামীম হোসেন।

বেনাপোল স্থলবন্দর দেশের বৃহত্তম স্থলবন্দর ও একটি কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় এ বন্দরে শত শত কোটি টাকার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষিত থাকে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটায় এ বন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন কতৃপক্ষ। তারই ধারাবাহিকতায় বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃপক্ষ 

"অগ্নিনির্বাপন মহড়ার" আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক সজীব নাজির, বেনাপোল স্থল বন্দর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, বন্দরের ফায়ার ইনচার্জ মোঃ শাহিন হোসেন, ফায়ার স্টেশন অফিসার  বায়জিদ বোস্তামি সহ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন