ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর তল্লাশি

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২৩ ডিসেম্বর, ২০২৫,  1:44 AM

news image

খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা যেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সোমবার দুপুর থেকে যশোরের বেনাপোলসহ আশপাশের বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেনাপোল, পুটখালী, রঘুনাথপুরসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করা হয়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী সবাইকে কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সতর্কতা দেখা দিয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

বিজিবি উপপরিচালক নুরুলউদ্দিন আহম্মেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলেও তারা আশ্বস্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন