ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবৃতি প্রদান

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২৬ অক্টোবর, ২০২৫,  3:40 PM

news image

গত ১৩/১০/২০২৫ ইং তারিখ সম্প্রতি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় ম্যানিজিং কমিটি'র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সাথে ঐ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিনের স্কুল সংক্রান্ত বিষয়ে মনোমালিন্যের ঘটনা ঘটে যা পরবর্তীতে উভয়ের মধ্যে মতঐক্যের ভিত্তিতে বিষয়টি মীমাংশা সহ নিস্পত্তি হয়।

কিন্তু একটি পক্ষ অতি উৎসাহী হয়ে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু তৈরী করে ম্যানেজিং কমিটি'র সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের বিরুদ্ধে বিষাদাগার অভিযোগ তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। যা কমিটি'র সভাপতি, শিক্ষক এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যান্ত অবমাননাকর ও  মানহানিকর। 

বিষয়টি সুরাহার জন্য আজ ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে নিজ অফিস কক্ষে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন এক বিবৃতিতে সাংবাদিকদের জানিয়েছেন-

"আমি মোঃ আহসানুল কবীর, প্রধান শিক্ষক, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা, যশোর। গত ১৩/১০/২৫ ইং তারিখে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি  গঠন নিয়ে সভাপতি মহোদয়ের সাথে আমার মনোমালিন্য বা তিনি আমাকে মারধর করেছেন- এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, যেটি আমার ভাবমূর্তী নষ্ট করছে। সভাপতির সাথে আমার কোন দ্বন্ধ নেই এবং এটি একটি মিমাংসিত বিষয়। আমি সকলকে অনুরোধ করবো এ বিষয়ে সংবাদ পরিবেশন সহ মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য,বিনীত অনুরোধ রইল"।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন