ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেনাপোলে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  11:44 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যশোরের বেনাপোলে নির্বাচনী পথসভা করেছেন ৮৫ যশোর-১ শার্শা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থা আলহাজ্ব নুরুজ্জামান লিটন। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ৩নং বাহাদূরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শাঁখারীপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই পথসভা অনুষ্ঠিত হয়।  

বাহাদূরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টারের সভাপতিত্বে এসময় নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, জনগণ আজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। বিএনপিই একমাত্র দল, যারা জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের সাহসী ও সুসংগঠিতভাবে মাঠে থাকার নির্দেশনা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন