ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ

বেনাপোলে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটনের জনসভা অনুষ্ঠিত

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২৩ জানুয়ারি, ২০২৬,  9:36 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনের সমর্থনে যশোরের বেনাপোলের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ২নং ওয়ার্ড (নামাজগ্রাম-দূর্গাপুর) এলাকায় আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ এবং আয়োজনে ছিলো ২নং ওয়ার্ড (নামাজগ্রাম-দূর্গাপুর) বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শার্শা উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করবেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে বলেন, বিএনপিই পারে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি -আবেদার আলী, সাধারন সম্পাদক -ইয়ার আলীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সহসাংগাঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রিপন।