ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দেয়ায় জনতার রোশানলে দুদকের গাড়ি

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

০৬ অক্টোবর, ২০২৫,  10:58 PM

news image

বেনাপোল কাস্টমস হাউসের  রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুসের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দূনীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে  স্থানীয় জনতা।

সোমবার রাত ৯ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩ টার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুসের টাকা সহ আটক করে দুদক।

এদিকে, আটকের পর টানা ৫ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এসময় সাংবাদিকদের জেরার মুখে  দুদক কর্মকর্তারা জানান, কাস্টমস কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব  ও তার সহযোগীকে ঘুষের টাকা সহ ধরা হয়। রাজস্ব কর্মকর্তা স্বিকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন। তবে এনজিও সদস্যকে আটক করা হয়েছে৷ অপরাধ স্বীকার করলে কাছে না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে  ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে অপরাধ স্বিকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারন ব্যবসায়ীরা।  এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। পরে পুলিশের মধ্যস্ততায় আধা ঘন্টা পর জনতা গাড়ি ছেড়ে দেয়।। কাস্টমস কর্মকর্তা অপরাধ স্বিকার করার পরও তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস নষ্ট হবে।