ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেগম রোকেয়া দিবসে কোম্পানীগঞ্জে চার অদম্য নারীকে সম্মাননা

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১০ ডিসেম্বর, ২০২৫,  1:07 AM

news image

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে 'অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রম' শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা প্রদান ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা

আর উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন প্রমূখ।

শ্রেষ্ঠ চার অদম্য নারীরা হলেন- সফল জননী নারী হিসেবে চরফকিরা ইউনিয়নের মোহছেনা বেগম, অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী দক্ষিণ রামপুর ইউনিয়নের ফারজানা হোসেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরহাজারীর কামরুন নাহার, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী হওয়ায় চরকাঁকড়ার দেল আফরোজ বেবী। এই চার নারীকে উপজেলার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা ক্রেস ও সনদ দেওয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন