ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিয়েতে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ, উদ্ধার হয়নি ১৫ দিনেও

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৭ জানুয়ারি, ২০২৬,  6:42 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় দশম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বখাটে যুবক ও তার সহযোগিরা মিলে ওই ছাত্রীকে অপহরণ করেছে। থানায় সাধারণ ডায়রির ১৩ দিনেও অপহৃত কিশোরী ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অবশেষে বুধবার রাতে ছাত্রীর মা জাহেদা বেগম মুল অপহরণকারি বখাটে যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী (১৫)-কে স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ।

ছাত্রীটি বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকায় বিচারপ্রার্থী হন। পরবর্তীতে ফাহিমের পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব দেন। বাবা-মা কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ৮ই জানুয়ারী সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি ষ্ট্যান্ড নামক স্থান থেকে ফাহিম আহমদ ও তার সহযোগিরা ছাত্রীকে জোরপূর্বক একটি গাড়িতে তোলে নিয়ে অপহরণ করে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়রির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। এব্যাপারে ভিকটিমের মা বুধবার রাতে ৬ জনকে আসামি করে থানায় অপরহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন