ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিদেশে পড়তে গিয়ে প্রাণ হারালেন কালাইয়ের মেধাবী তরুণ

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৩ মে, ২০২৬,  5:19 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের সন্তান হাসিবুর রহমান মিম(২৩) দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি দেশটির জেওনবুক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

শনিবার গভীর রাতে কর্মস্থল থেকে ইলেকট্রিক স্কুটারে করে নিজ বাসায় ফিরছিলেন হাসিব। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যায় রাখা হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাতের কারণে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসিবের বাবা মো. নাজিবুল ইসলাম হিরু। জানা গেছে, তিনি মোলামগাড়ীহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২০ এসএসসি ব্যাচ এর একজন কৃতী শিক্ষার্থী ছিলেন। উন্নত শিক্ষার স্বপ্ন নিয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার অল্প কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে। সম্ভাবনাময় এই তরুণের অকালপ্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন