ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিতারা ইউপি'র বুধুন্ডা গ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

১৩ জানুয়ারি, ২০২৬,  6:17 PM

news image

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বুধুন্ডা, বাতাপুকুরিয়া ও সাঝিরপাড় গ্রামে বিতারা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যেগে উঠান বৈঠকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ ই জানুয়ারী) বুধুন্ডা উত্তর পাড়া জোহর আলী প্রধানীয়া বাড়ীতে ০২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রধান ও ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জহির মোল্লা'র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ সভানেত্রী নাজমুন নাহার বেবী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার। উপস্থিত ছিলেন উঃ সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, ০৩ নং বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য শহীদ উল্ল্যাহ ভূইয়া।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন্নবী সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের নেত্রী শান্তা ইসলাম পপি, বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সহ সভাপতি আমির হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার পাটোয়ারী, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ন সম্পাদক পদ মর্যাদা) মোঃ সবুর খাঁন, সহ বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল হাসান, ০২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জসিম তালুকদার, যুবদল নেতা রফিকুল ইসলাম, সহ সভাপতি রবিউল বেপারী, কৃষক দলের সভাপতি আলী আকবর, মোঃ আব্দুল হালিম, দুলাল প্রধান, জাহাঙ্গীর হোসেন মুন্সী, আলাউদ্দীন, মহিউদ্দীন, ০৩ নং বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ আবু ইউসুফ বকাউলসহ বিতারা ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন