ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বিজয় দিবসে শহিদদের প্রতি যশোর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

#

মতিন গাজী (যশোর)

১৬ ডিসেম্বর, ২০২৫,  10:31 PM

news image

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ যশোর।

(১৬ ডিসেম্বর) মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) এর নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে যশোর জেলা পুলিশের আত্মদানকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভেও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব মো. রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। মহান বিজয় দিবসের এই আয়োজনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে জেলা পুলিশ যশোর।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন