ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিজিবি'র অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা আটক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ ডিসেম্বর, ২০২৫,  10:36 PM

news image

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি'র) একটি বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ১০ কিঃ মিঃ এবং জুড়ী বিওপি হতে ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জুড়ী-কুলাউড়া সড়কের তেতুলতলা নামক স্থান হতে একটি ট্রাক তল্লাশি করে উপরের অংশে বাংলাদেশী চাল এবং চালের নিচে ভারতীয় জিরা দেখতে পায়।

এ সময় ট্রাক চালকের নিকট উক্ত মালামালের বৈধ কাগজপত্র না থাকায় টহল দল ১৩৫ বস্তা ৪০৫০ কেজি ভারতীয় জিরা ১০৫ বস্তা ৫২৫০ কেজি চাল, একটি মোবাইল ফোন এবং ট্রাকসহ চালককে আটক করা হয়।

আটককৃত মালামালে সিজার মুল্য এক কোটি পনের লক্ষ পনের হাজার টাকা। আসামি ফরহাদ উদ্দিন (২৫), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।এ বিষয়ে আসামির বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৫২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন