ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বাগাতিপাড়ায় ১০০ কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০২ এপ্রিল, ২০২৬,  1:08 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ১০০ জন কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কংগ্রেসের আয়োজন করে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কৃষক-কৃষাণী, মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের স্বাগত বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) শামসুন নাহার ভুঁইয়া।

এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান এবং দৈনিক এই নাটোর- এর সম্পাদক ও প্রকাশক আরিফুল ইসলাম তপুসহ কৃষক নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাঠভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে, যা ফসল উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কৃষকদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও দলগত কাজের মনোভাবও জোরদার হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন