ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  2:12 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় জিহার হোসেন (১৭) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গেছে, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে জিহার হোসেন মোটরসাইকেলযোগে উপজেলার গালিমপুর মসজিদ মোড় থেকে সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি বেপরোয়া গতিতে চলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পথে গালিমপুর হাফিজিয়া মাদ্রাসার নামফলক সংলগ্ন একটি পিলারের সঙ্গে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জিহার হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত জিহার হোসেন উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামের বাসিন্দা টিপু সুনতানের ছেলে। তিনি বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন।

জিহারের অকাল মৃত্যুতে তার পরিবার-পরিজন, সহপাঠী ও শিক্ষকবৃন্দের মাঝে শোকের মাতম চলছে। এলাকাবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন