ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৬ অক্টোবর, ২০২৫,  3:55 PM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা একাধিক বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা বানা, বাঁশ ও খুঁটি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন বাগাতিপাড়ার পকেটখালি পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল বিঘ্নিত হয় এবং মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন