ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে ১৬০ ফুট রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৬ নভেম্বর, ২০২৫,  3:11 PM

news image

নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় ১৬০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে গৌরীপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।

দীর্ঘদিন ধরেই বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে খোলিলের বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। এলাকায় বারবার প্রতিশ্রুতি মিললেও কাজ শুরু না হওয়ায় তাদের ভোগান্তি বাড়ছিল।

এবার কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী। তাদের মতে, বহুদিনের অপেক্ষার পর বাস্তবে উন্নয়ন কাজ দেখতে পাওয়া তাদের জন্য বড় সান্ত্বনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, গৌরীপুরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই এই রাস্তার কাজ শুরু করা হয়েছে। এলাকার উন্নয়ন ও সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাস্তা সংস্কার শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তিও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন