ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় ১৯২ বস্তা ভারতীয় জিরা আটক

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৩ মে, ২০২৬,  8:03 PM

news image

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযানে ১৯২ বস্তা ভারতীয় জিরা এবং একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমনবাগ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল হোসেন (৫১) নামে একজনকে আটক করা হয়েছে।

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় অভিযান চালায়।

এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে সেখান থেকে ৫ হাজার ৭৬০ কেজি (১৯২ বস্তা) ভারতীয় জিরা পাওয়া যায়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত জিরার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।

বিয়ানীবাজার ৫২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত জিরা ও ট্রাকসহ আটক ব্যক্তিকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, জিরা ও ট্রাক জব্দের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন