ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বড়লেখায় জাগরণ সমাজ কল্যান যুব সংঘের পক্ষ থেকে অসচ্ছল শিশুদের বিনামূল্যে খৎনা

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

২৯ মার্চ, ২০২৬,  1:27 AM

news image

মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগরণ সমাজ কল্যান যুব সংঘ কাঠালতলীর আয়োজনে ও ব্যবসায়ী ফয়জুল কাদির এর অর্থায়নে অত্র এলাকার অসচ্ছল পরিবারের অর্ধশত শিশুকে ফ্রি খৎনা, ঔষধসহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। 

(২৭ মার্চ) শুক্রবার কাঠালতলী হাজী আছব্বির আলী কমপ্লেক্সে জাগরণ সমাজকল্যাণ যুবসংঘের কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আহমদ ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সংগঠক সাবেক সভাপতি শাহরিয়ার জামান খালেদ, আব্দুল মুকিত ফাইম, আখতার হোসাইন, সাহিদুল ইসলাম সাহেদ, সামছুদ্দিন সমছ, জিয়াউল হক প্রমুখ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন