ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস বিফ্রিং

#

ইমরান হোসেন (খুলনা)

১৮ মে, ২০২৬,  11:59 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত তিন দিন ব্যাপী “ভূমিসেবা মেলা ২০২৬” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটা এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান সাংবাদিকদের বিভিন্ন তথ্য তুলে ধরেন।

প্রেস বিফ্রিং এ তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৯ মে সারা দেশে একযোগে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ভোদন করবেন। আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার ডিজিটালাইজেশন সম্পন্ন করেছে। এর ফলে নাগরিকরা এখন ঘরে বসেই land.gov.bd পোর্টালের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

এই ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় বটিয়াঘাটায়ও এই মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হবে। একই দিনে বটিয়াঘাটা উপজেলায়ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-১ আসনের  সংসদ সদস্য আমীর এজাজ খান। মেলায় আগত নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন ও সহায়তা, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ, মৌজাম্যাপের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও গণশুনানি, এবং ভূমি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

এছাড়া উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল থাকবে। প্রতিটি স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান করবেন।

মেলা চলাকালীন সময়ে উপজেলা অডিটোরিয়ামে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি ব্যবহার বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে। এতে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ, নাগরিক সেবা সহজীকরণ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হবে।

শিক্ষার্থীদের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি ভূমি আইন ও ডিজিটাল ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাহ-ইল ইভান বটিয়াঘাটা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় অংশগ্রহণ করে সরাসরি ভূমিসেবা গ্রহণ এবং মেলাকে সফল করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন