ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত

#

ইমরান হোসেন (খুলনা)

১০ মার্চ, ২০২৬,  8:17 PM

news image

‎খুলনার বটিয়াঘাটা উপজেলায় AMRA প্রকল্পের আওতায় একটি ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. শাহীনূর ইসলাম, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা নারগিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমির আলী ও বিএডিসি প্রকৌশলী সোহরাব।

উক্ত আলোচনা ‎সভায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্যক আলোচনা করেন। যাতে বিস্তারিতভাবে প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা বলা হয় এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে বলা হয়।

ইউএনওসহ অন্যান্য প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস জ্ঞাপন করেন।

এ সময় সুশীলনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ, নুরুন্নবী প্রিন্স, তাপস কুমার দাস, দীপা বিশ্বাস ও শান্তা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন