ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নে চাঁদা না পেয়ে ঘেরের ঘরে আগুন ও লুটপাট

#

ইমরান হোসেন (খুলনা)

০৪ অক্টোবর, ২০২৫,  10:47 PM

news image

বটিয়াঘাটা উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়নের খারাবাদ এলাকায় একটি গন ঘেরের কর্মচারীদের কাছে চাঁদা দাবি, মাছ লুট ও ঘেরের বাসা পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার মোঃ নাজমুল আকুঞ্জী (৩০), পিতা-মৃত মোহাম্মদ আলী আকুঞ্জী বটিয়াঘাটা থানায়  ১১ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলেন, মোঃ আসাদ মোল্লা (৫৫),পিতা- ওহাব মোল্লা,সোহেল রানা (৪৫) পিতা-সালাম শেখ, নাজমুল শেখ (৩০) পিতা-হান্নান শেখ, রসূল শেখ (৩০), পিতা-ইদ্রিস শেখ.খায়রুল শেখ (৩৩) পিতা মান্নান শেখ, আলী সরদার (৩২) পিতা বিল্লাল সরদার,রাশেদ শেখ (২৬) পিতা এয়াকুব শেখ,সালমান ফারাজী (২৭) পিতা সওকত ফারাজী, নাজমুল শেখ (৩৫) পিতা জিনদার শেখ,ইমন পাল (২০) পিতা- অজ্ঞত, রব ইজ্জাদার (৩০) পিতা-শামসুর

ইজ্জাদার জানান, বিবাদীরা গত ০২/১০/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় গন মাছের ঘেরের কর্মচারী মোঃ আফজাল শেখ কে গালিগালাজ করেন এবং বলেন তোর মালিককে বলবি এখানে ঘের করতে হলে আমাদের কে ৫০,০০০/- হাজার টাকা দিতে হবে এইবলে ঢলে যায়।

পরদিন ঘেরের কর্মচারী মালিক পক্ষকে জানালে মালিক পক্ষ টাকা দিতে অস্বীকার করে। পরে তারা গন ঘেরটি থেকে যোর পূর্বক অনুমান ৩০/৪০ মন মাছ ধরে নিয়ে যায়। ঘেরের বাসায় থাকা ব্যাপারীরগনের (৩.০০.০০০) তিন লক্ষ টাকা নিয়ে যায় এবং যাওয়ার সময় ঘেরের বাসা সহ ঘেরে থাকা কাগজ পত্র ও জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।এবিষয় গনঘেরের মালিকগন এই চাঁদাবাজদের দৃষ্টান্তমুলক শাস্তুির দাবি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন