ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বটিয়াঘাটায় সুরখালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ

#

ইমরান হোসেন (খুলনা)

২৭ জুলাই, ২০২৬,  11:23 AM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা (চান্দারডাঙ্গা) এলাকায় গভীর রাতে ঘুমন্ত এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি করে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

‎‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাওঘরা (চান্দারডাঙ্গা) গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী শাহজাহান শেখের পরিবারে এ ঘটনা ঘটে। তিনি অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৮-১০ দিন আগে তার বাড়ি থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি বৈদ্যুতিক যন্ত্র (স্থানীয় ভাষায় 'ভাইরাস' নামে পরিচিত) চুরি হয়ে যায়।এরপর তিনি এলাকায় জানিয়েছিলেন, ভবিষ্যতে চুরি ঠেকাতে ওই যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখবেন যাতে কেউ সেটি স্পর্শ করতে না পারে।

‎অভিযোগে আরও বলা হয়, রোববার (২৬ জুলাই) ভোররাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে তার ছোট ছেলে ইমরান শেখ (১৮)-এর ক্ষীণ শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান, বাড়ির উঠানে ইমরান শেখকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি বস্তার ভেতরে ফেলে রাখা হয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

‎‎উদ্ধারের পর ইমরান শেখ জানান, রাতের অন্ধকারে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তাকে ঘুমন্ত অবস্থায় বেঁধে বস্তার মধ্যে ভরে ফেলে। তার মুখ সাদা রঙের ওড়না দিয়ে এবং হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। এতে তিনি চিৎকার করারও সুযোগ পাননি। পরিবারের সদস্যদের ধারণা, তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা যুবককে উঠানেই ফেলে পালিয়ে যায়।

‎‎ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন। ভুক্তভোগী পরিবার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কারণে যে কোনো সময় তাদের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশ বা গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে।

‎‎এ বিষয়ে শাহজাহান শেখ বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে বটিয়াঘাটা থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন