ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

#

ইমরান হোসেন (খুলনা)

১৩ মে, ২০২৬,  2:54 AM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান।

সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তি, নিষ্পত্তিকৃত মামলার নথি ব্যবস্থাপনা এবং গ্রাম আদালত বিষয়ক প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া প্রতি মাসের শেষ কর্মদিবসে মাসিক রিপোর্ট প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় গ্রাম আদালতের এখতিয়ার, ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলার তফসিলের প্রথম অংশে ফৌজদারি এবং দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি উচ্চ আদালত হতে প্রাপ্ত নথি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি ও প্রতিবেদন প্রেরণ, গ্রাম আদালত পরিচালনায় সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

উক্ত সমন্বয় সভা সঞ্চালনা করেন শাহিনুর রহমান, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, বটিয়াঘাটা, খুলনা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন