ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

০৬ মার্চ, ২০২৬,  3:37 AM

news image

ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ সৈয়দ নুরুজ্জামান বলেছেন প্রবাসীরা আমাদের গর্বের মানুষ। দুর্যোগ দু:সময়ে অসহায় মানুষের পাশ্বে দাড়িয়ে 

সমাজকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে। তাদের মহতি মানবিক কর্মকান্ড নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। সমাজকে আলোকিত করতে প্রবাসীদের ভুমিকা জাতি স্মরণ রাখবে যুগযুগ ধরে।

গত ৫ মার্চ তিনি ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন। 

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দীন ইসকার সভাপতিত্বে এবং ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উপদেষ্টা আফতার আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আলা উদ্দীন, কল্যান সমিতির মখসুদ ইসলাম জিবুল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল, অর্থ সম্পাদক বদরুল আমীন, সমাজকর্মী শাহীন আহমদ প্রমুখ। পবিত্র কোরআন তেলোয়াত করেন ইফ্ফাত আল হোসাইন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন