ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফেঞ্চুগঞ্জে নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  11:37 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামগ্রিক পরিবেশ পরিস্থিতি নিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার।

আজ শনিবার বিকালে ইউএনও কার্যালয়ে মত বিনিময়ে তিনি সাংবাদিকদের কাছে স্থানীয় সামগ্রিক পরিবেশ পরিস্থিতি জানতে চান ও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, শান্তিপূর্ন ফেঞ্চুগঞ্জ উপজেলার ভোটের সামগ্রিক পরিস্থিতি ভাল। এখন পর্যন্ত আশাহত হবার মত কোন তথ্য কোথাও পাওয়া যায় নি।

উপজেলাজুড়ে ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ৩৩টি ঝুকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি জানান ভোটের সার্বিক নিরাপত্তা বিবেচনা সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি  উপজেলায় ১৫০জন সেনা সদস্য ও  ২প্লাটুন বিজিবি থাকবে। এ ছাড়া সামগ্রিক খোজ নিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করতে উপজেলায় কন্ট্রোল রুম খোলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এস,এম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক মো:দেলোয়ার হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ বদরুল আমিন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, সিনিয়র সদস্য জুলহান চৌধুরী, আব্দুর রহমান বাবুল, সহযোগী সদস্য ছামি হায়দার, জাহিদুর রহমান রিপন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন