ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

ফেঞ্চুগঞ্জে আব্দুর রাজ্জাক স্মৃতি মাদ্রাসা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

১৪ ডিসেম্বর, ২০২৫,  3:18 AM

news image

ফেঞ্চুগঞ্জ জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেনের ব্যবস্থাপনায় আব্দুর রাজ্জাক স্মৃতি মাদ্রাসা মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন মাইজগাঁও  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান খান, কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও  বৃত্তি পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহবুবুল আলম, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, সমাজসেবী রুকুনুজ্জামান চৌধুরী, বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব জামাল আহমদ, বৃত্তি দাতা পরিবারের সদস্য আব্দুল মজিদ বাবু, ইংলিশ মিডিয়াম স্কুলের সাবেক শিক্ষক রায়হানুল ইসলাম রাহি, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছামি হায়দার ও আব্দুল মুবিন প্রমুখ। 

এ সময় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো: বদরুল আমিন অতিথিদের স্বাগত জানান এবং বৃত্তি পরীক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।