ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফেঞ্চুগঞ্জে অনুষ্ঠিত হলো টিইসি গ্লোবাল একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠা বাষিকী

#

আব্দুর রহমান বাবুল (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি)

২৭ সেপ্টেম্বর, ২০২৬,  1:22 AM

news image

সিলেটের বরণ্য কবি, সিলেট সেন্টাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কালাম আজাদ বলেছেন, প্রতিটি কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন ছাড়া কাহারো স্বপ্ন পুরন কঠিন হয়ে পড়ে। জ্ঞান অর্জন করে নিজেকে তৈয়ার করতে হলে সাধনার কোন শেষ নেই। বইয়ের সাথে সম্পর্ক করতে হবে বই কাউকে কখনো ব্যর্থ করে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেঞ্চুগঞ্জ টিইসি গ্লোবাল একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জীবনকে গড়তে হলে প্রবাসে যেতে হবে তবে দক্ষতা অর্জন করে জীবনকে আগে গড়তে হবে। পৃথিবীর শ্রেষ্ট মানুষ হওয়ার স্বপ্ন দেখে তা অভিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হবে।

ফেঞ্চুগঞ্জ সামাদ প্লাজা পার্টি সেন্টারে টিইসি গ্লোবাল একাডেমির ষষ্ঠ প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিইসি গ্লোবাল একাডেমির ফাউন্ডার আজিম হোসেন। 

একাডেমির শিক্ষার্থী মেহেরুন জাহান তাসপিয়া ও আব্দুল লতিফ আরাফাতের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী ওলিউর রহমান, গীতা পাঠ করেন শিক্ষার্থী অপরাজিতা দাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মদন মহন সরকারি কলেজের অধ্যাপক ফরিদ উদ্দীন, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, মাহমুদ উস সামাদ।

আরো উপস্থিত ছিলেন ফারজানা চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক  মাও. হারুনুর রশীদ, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, পল্লী বিদ্যুৎতের এজিএম সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহসম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানভীর। অতিথিবৃন্দ একাডেমির কৃতি শিক্ষাথীদের সাটিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।

বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক রফিক হোসেন, সৈয়দ রাকিব আলী, শিক্ষার্থী তায়িব্যা জান্নাত, অপরাজিতা দাস,সাদিয়া, ঐশী, নিহা, স্বপ্নীল রায়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্হানীয় শিল্পীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন