ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১০ মার্চ, ২০২৬,  9:34 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে ফিল্মি কায়দায় প্রাইভেট কারে তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত একজনের পরিচয় পেয়েছে পুলিশ। তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে। তাকে গ্রেফতারে জোর অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গত রবিবার (৮ মার্চ) সকাল প্রায় সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

জানা গেছে, অভিযুক্ত ওই যুবকের নাম জাহাঙ্গীর। তার বাবার নাম লাল মিয়া। তাদের বাড়ি রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামে।

জানা যায়, জাহাঙ্গীর নামের ওই যুবকের বিরুদ্ধে এর আগেও চুরি ও ডাকাতির বিভিন্ন অভিযোগ রয়েছে। কিছুদিন আগে একটি সিএনজি অটোরিকশা চুরির সময় তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছিল জনতা।

ভুক্তভোগী ওই নারীর নাম ফাতেমা পারভেজ নিশি। তিনি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। 

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী নারী কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, "ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশের একটি টিম গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাথমিকভাবে জড়িত একজনের পরিচয় পাওয়া গেছে। তাকেসহ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশ্যে এমন অপহরণের চেষ্টার ঘটনায় ওই এলাকায় নারী কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন