ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিনহাজের রমরমা মাদক ব্যবসা

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২২ মে, ২০২৬,  10:00 PM

news image

ঘাটাইল উপজেলা  সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর গ্রামে দীর্ঘদিন ধরে অবলীলায় চলছে মরণঘাতী মাদকের রমরমা ব্যবসা।

এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মিনহাজের সিন্ডিকেটের কারণে স্থানীয় যুবসমাজ আজ চরম ধ্বংসের মুখে। একের পর এক যুবকের মাদকাসক্ত হয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরিশ্বর গ্রামের বাসিন্দা মিনহাজ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মরণঘাতী মাদকের কারবার চালিয়ে আসছে।

তার এই সর্বনাশা ব্যবসার কারণে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং উঠতি বয়সের তরুণেরা বিপথগামী হচ্ছে।

​বারবার সতর্ক করলেও তোয়াক্কা নেই এলাকার সচেতন যুবসমাজ ও মুরুব্বিরা বেশ কয়েকবার মিনহাজকে এই অবৈধ ব্যবসা বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করেছেন। কিন্তু স্থানীয়দের কোনো পাত্তাই দেয়নি সে।

উল্টো এক ‘অদৃশ্য শক্তির’ জোড়ে সে তার মাদক সাম্রাজ্য আরও বিস্তার করে চলেছে। এলাকাবাসীর অভিযোগ, কোনো এক প্রভাবশালী মহল বা নেপথ্যের শক্তির ইন্ধনেই মিনহাজকে দমানো যাচ্ছে না।

গ্রামবাসী অনেকবার বোঝানোর চেষ্টা করেছে সতর্ক করেছে। কিন্তু ও কোনো বাধাই মানছে না। দিন দিন ওর মাদকের কারবার আরও বেপরোয়া হয়ে উঠছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা আতঙ্কে আছি।"

​প্রশাসনের সুদৃষ্টি কামনা মিনহাজের এই প্রকাশ্য মাদক ব্যবসার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গৌরিশ্বর গ্রামের সাধারণ মানুষ। এলাকায় মাদকের এই নীল দংশন থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে এবং সামাজিক শান্তি ফিরিয়ে আনতে তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছেন।

​ভুক্তভোগী গ্রামবাসীদের দাবি, অতি দ্রুত মিনহাজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং সন্ধানপুর ইউনিয়নকে সম্পূর্ণ মাদক মুক্ত ঘোষণা করতে প্রশাসন যেন কঠোর অভিযান পরিচালনা করে।