সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
২৮ আগস্ট, ২০২৬, 6:47 PM
পোরশায় ১৪ টি সুতিজাল ধ্বংস
নওগাঁ জেলার পোরশা উপজেলায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ আয়োজনে পুর্নভবা নদীতে মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। ২৭ আগষ্ট পুর্নভবা নদীতে ২টি গ্রুপে মোট ১৪টি সুতীজালের অবকাঠামো কেটে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, পোরশা থানা সহকারী পুলিশ পরিদর্শক শ্রী অমিত বাবু, পুলিশ কনস্টেবলসহ স্থানীয় মানুষ।
সম্পর্কিত