ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদের রাস্তার বেহাল দশা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২২ জুলাই, ২০২৬,  1:45 AM

news image

নওগাঁর পোরশা উপজেলা সদর মেইন সড়ক থেকে নিতপুর ইউনিয়ন পরিষদ এবং নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতের প্রধান রাস্তাটির একেবারে বেহাল দশা। 

দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়েছে। ​বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে রাস্তায় কাদা ও পানি জমে চরম ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা হাজারো সাধারণ মানুষ এবং নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী। এই সড়কের দুই পাশের ব্যবসায়ীরাও দীর্ঘদিনের এই জলাবদ্ধতা ও কাদার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

​উল্লেখ্য, সড়কটি শুধু ইউনিয়ন পরিষদ বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার মাধ্যমই নয় এর সাথে সংযুক্ত রয়েছে উপজেলা প্রশাসন, স্থানীয় ক্যাম্প, নিতপুর খাদ্য গুদামসহ উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল সংখ্যক মানুষের যাতায়াত করতে হয়।

​রাস্তাটির বর্তমান পরিস্থিতি নিয়ে নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানান,​"নিতপুর ইউনিয়ন পরিষদে প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। সড়কটির গুরুত্ব বিবেচনা করে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে জনস্বার্থে বিষয়টি অগ্রাধিকার দিয়ে রাস্তা সংস্কারের কাজ করা হবে।"

​অন্যদিকে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী কিছুটা ভারাক্রান্ত কণ্ঠে বলেন, "আমাদের উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায়ের রাস্তাঘাটের সার্বিক খোঁজখবর রাখছেন। বিষয়টি নিয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য (নওগাঁ-১) মহোদয়েরও নির্দেশনা রয়েছে। আমাদের ধৈর্য ধরতে হবে, ইনশাআল্লাহ অনতিবিলম্বে আমরা এই রাস্তা সংস্কারের সুফল দেখতে পাবো।"

​গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত টেকসই সংস্কার করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসীর ভোগান্তির অবসান ঘটাতে উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন