ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৬ ফেব্রুয়ারি, ২০২৬,  3:14 PM

news image

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল সদস্যরা।

আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে বুধবার দপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/১৭ আর হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি ব্রীজের উপর থেকে দুইটি মোটরসাইকেলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এতে নেতৃত্ব দেন হাবিলদার মনিরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৩০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পুরিয়া গাজা, একটি পালসার মোটরসাইকেল ও একটি হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন নিতপুর গ্রামের আতাবুরের ছেলে সুমন(২২), বালাশহিদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইনতাজুল (৪০) ও গোপিনাথপুর গ্রামের ইজাজুলের ছেলে কাফি (৪০)। 

এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬বিজিবি নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন