কামরুজ্জামান বাবু (পোরশা)
২৯ জুলাই, ২০২৬, 4:25 AM
পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ, ৩ জনের বিরুদ্ধে মামলা
মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গত ২৭ জুলাই সন্ধ্যায় পোরশা থানার মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া (আদিবাসী পাড়া) এলাকায় অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি লক্ষণ মুর্মু, সুমন কিসকু এবং শ্রীমতি আরতি হাসদারের বসতবাড়িতে তল্লাশিকালে ২৭টি সিলভারের বড় পাতিল, ৯টি বড় প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত সর্বমোট ৮০৫ (আটশত পাঁচ) লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ৮ (আট) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় নমুনা সংরক্ষণপূর্বক অবশিষ্ট ওয়াশ/জাওয়া পরিবহনের অনুপযোগী ও সংরক্ষণে ঝুঁকিপূর্ণ হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।