ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০১ জুন, ২০২৬,  5:37 PM

news image

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নওগাঁর পোরশা উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ঈদ পুনর্মিলনী মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পোরশা উপজেলা শাখার সভাপতি আসফাকুল আসেকিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রইচ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ নাবিলা ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সংস্থার নির্বাহী সভাপতি মাযহারুল হক, সহসভাপতি মোজাহারুল হক শাহ্, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন সহসভাপতি আরোয়ার হোসেন মিল্টন। ঢাকা থেকে মোবাইল ফোনে ভার্চয়ালী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতির বার্তা নিয়ে আসে, তা বুকে ধারণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ধরনের সংক্ষিপ্ত অথচ কার্যকর মিলনমেলা শিক্ষকদের কাজের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। আয়োজক শিক্ষকগণকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আবুল বাসার, আসাদুজ্জামানসহ সহকারি শিক্ষকবৃন্দ এবং সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন