ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকগণের স্মারকলিপি প্রদান

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৩ ডিসেম্বর, ২০২৫,  3:51 PM

news image

নওগাঁর পোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকদের তিনদফা দাবি বাস্তবায়নের জন্য ইউএনও এবং প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের অফিস কক্ষে তাকে ওই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির মাধ্যমে সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, ১০ ও ১৬ পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান ও সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবি জানানো হয়।

এসময় রাজবাড়ীতে সহকারি শিক্ষকগণের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়। এর আগে একই দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেনকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলার সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এবিষয়ে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন সহকারি শিক্ষকগণের স্মারকলিপি পেয়েছেন বলে নিশ্চিত করেন এবং বিষয়গুলি উর্দ্ধতন কতৃপক্ষকে অবগত করা হবে বলে জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন