সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
১১ জুন, ২০২৬, 1:33 PM
পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার (৯জুন) সন্ধ্যায় পোরশা থানার ১নং সদর নিতপুর ইউনিয়নের দুয়ারপাল গ্রামস্থ আম বাগানের ভিতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
উক্ত মাদক ব্যবসায়ী মোঃ আবু সুফিয়ান মুকুল (৪২), পিতা- মৃত হানিফ, গ্রাম-দুয়ারপাল (ভুট্টাপাড়া), থানা- পোরশা, জেলা-নওগাঁ।মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সম্পর্কিত