ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় পুনাকের ফ্রী হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৫ নভেম্বর, ২০২৫,  9:36 PM

news image

নওগাঁর পোরশায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর আয়োজনে ফ্রী হেলথ ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার দিনব্যাপি আয়োজিত ফ্রী হেলথ ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, পুনাক রাজশাহী রেঞ্জের রাজশাহী রেঞ্জের সভানেত্রী রাহেনুর আক্তার, নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম, নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জার্মান বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের ডিন ডা. মনোয়ারুল হক।

এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুনাকের সভানেত্রী উম্মে সালমা। এসময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাকসুুদুর রহমান, সাপাহার সার্কেলের সহকারি পুলিশ সুপার শ্যামলী রানী বর্মন, পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ পুনাকের কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুনাকের এই আয়োজনে ২০টি বুথের মাধ্যমে  ২৫০জনকে  ফ্রী হেলথ সেবা ও শীতবস্ত্র হিসাবে ১০০জনকে কম্বল এবং ১০০জনকে জ্যাকেট বিতরণ করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন