ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০২ মে, ২০২৬,  10:39 PM

news image

নওগাঁর পোরশায় মোবাইল কোর্ট পরিচালনা করে তেল কম দেওয়ার অভিযোগে নাহার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার সরাইগাছি মোড়ে মেসার্স নাহার ফিলিং স্টেশনে লিটারে আড়াই টাকার ডিজেল তেল কম দিচ্ছে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই করে এর সত্যতা পান। যা ভোক্তা প্রতারনার শামিল।

এ অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায়  ফিলিং স্টেশনটিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এর যন্ত্রাংশ মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

এ বিষয়ে ইউএনও রাকিবুল ইসলাম জানান, ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ কম ও মজুত যে করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন